দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটির সুবিধা পেলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর নারী শিক্ষার্থীরাও মাতৃত্বকালীন ছুটির অভাবে পড়াশোনা চালিয়ে যেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। তবে বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনার জন্য তোলা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গর্ভধারণ ও সন্তান জন্মদানের সময় একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এই সময়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পরীক্ষা দেওয়া কিংবা একাডেমিক চাপ সামলানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত কোনো সুস্পষ্ট বিধান না থাকায় শিক্ষার্থীরা অনুপস্থিতি, সেশনজট এমনকি অনেক ক্ষেত্রে পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতিতে পড়ছেন।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করেছে। এর ফলে এখন থেকে সেখানে নারী শিক্ষার্থীরা মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন—যা উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।অন্যদিকে, বেরোবিতে এখনো এ ধরনের কোনো নীতিমালা কার্যকর হয়নি। ফলে এখানকার নারী শিক্ষার্থীরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছেন। কয়েকজন শিক্ষার্থী জানান, গর্ভাবস্থায় নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে না পারায় উপস্থিতির হার কমে যায়, যা পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করে। আবার সন্তান জন্মদানের পর শারীরিক দুর্বলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয় না। এতে সেশনজট তৈরি হওয়ার পাশাপাশি অনেকের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে।লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার শিমু বলেন, তার এক পরিচিত শিক্ষার্থী গর্ভাবস্থায় কষ্ট করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লিফট সুবিধা না থাকায় ভবনের বিভিন্ন তলায় ওঠানামা করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। প্রতিটি ফ্লোরে থেমে বিশ্রাম নিয়ে আবার ক্লাসে যেতে হতো, যা শারীরিকভাবে বেশ চাপের এবং ঝুঁকিপূর্ণ।তিনি আরও বলেন, কিছু শিক্ষক সহানুভূতিশীল হলেও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহানুভূতি পান না। এমন ঘটনাও রয়েছে, যেখানে পরে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। ফলে অনেকেই পড়াশোনা থেকে ঝরে পড়েন। তার মতে, মাতৃত্বকালীন ছুটি চালু থাকলে নারী শিক্ষার্থীরা অতিরিক্ত একাডেমিক চাপ থেকে কিছুটা স্বস্তি পেতেন।অন্যদিকে শিক্ষার্থী তাসনিম জান্নাত বলেন, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেয়েরা অনেক ক্ষেত্রে ভালো ফলাফল করে। কিন্তু উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে সেই ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এর পেছনে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব একটি বড় কারণ।তিনি আরও বলেন, দেশে উল্লেখযোগ্য সংখ্যক নারী বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন, যার একটি কারণ হিসেবে ক্যারিয়ার গঠনের চাপকে উল্লেখ করা হয়। এ প্রেক্ষাপটে মাতৃত্বকালীন ছুটি নারী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হতে পারে। এর মাধ্যমে তারা ব্যক্তিগত জীবন ও পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন এবং নারীর ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক লুবনা আক্তার বলেন, বিষয়টি সময়োপযোগী। একজন নারীর জীবনে মাতৃত্ব একটি স্বাভাবিক প্রক্রিয়া। চাকরিজীবী নারীদের জন্য যেমন ছুটির ব্যবস্থা রয়েছে, শিক্ষার্থীদের ক্ষেত্রেও তেমন নীতিমালা থাকা প্রয়োজন।তিনি আরও বলেন, প্রশাসনিকভাবে স্পষ্ট নীতিমালা থাকলে মাতৃত্বকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা আরও সহজ ও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হবে। তবে এক্ষেত্রে সেশনজটসহ কিছু প্রশাসনিক চ্যালেঞ্জও রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে, সেটি এখনও প্রক্রিয়াধীন। আমরাও বিষয়টি নিয়ে ভাবছি। এটি একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে। আমরা চাই উচ্চশিক্ষার এই পর্যায়ে এসে কেউ যেন বঞ্চিত না হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত
স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ঘুস চেয়েছেন- এমন দাবি Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ তাদের নাম তালিকায় থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা
৪৮ ঘণ্টার আল্টিমেটামের পরেও হয়নি সমাধান, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে চলমান অস্থিরতা নিরসনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন। Read more

কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ
কবরে পানি ছিটানো কি নিষিদ্ধ

কবরের মাটি যেন ভালভাবে জমে যায় এ উদ্দেশ্যে দাফনের পর নতুন কবরের ওপর পানি ছিটিয়ে দেওয়া নিষিদ্ধ নয়। বরং অনেকে Read more

ছোট্ট তুরাইশার পা নেই, পরিবারে এখন শুধু আর্তনাদ
ছোট্ট তুরাইশার পা নেই, পরিবারে এখন শুধু আর্তনাদ

একটি পাঁচ বছরের নিষ্পাপ শিশুর স্বপ্ন ভরা ছোট্ট জীবনটা যেন মুহূর্তেই থমকে গেল। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার ডান পা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন