সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সময় আত্মঘাতি ড্রোনও আঘাত হানে। তবে সেসব লক্ষ্যবস্তুতে ধ্বংসযজ্ঞ চালানোর আগেই ভূপাতিতের দাবি করেছে সৌদি।বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, দুপুরে দেশটির আকাশসীমায় বেশকিছু ড্রোন, চারটি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ধ্বংস করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে আসছিল। তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এদিকে লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার জল, স্থল ও আকাশ থেকে হামলা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।তারা আরও জানায়, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার
৭ বিয়ে করে আলোচিত সেই রবিজুল গ্রেফতার

প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত বিয়ে করা সেই রবিজুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে Read more

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় Read more

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক

বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া Read more

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মো. হাবিবুল্লাহ (৪৬) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার Read more

নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯
নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে  নারী Read more

নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!
নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন