পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর স্বামী সবুজ মন্ডলকে (৩২) কারাগারে পাঠিয়েছে পুলিশ। এরআগে বুধবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনিষা মন্ডল নামের ওই গৃহবধূ। রাতেই এ ঘটনায় মৃত গৃহবধূ মনিষা মন্ডলের বাবা উপেন সরকার স্বামী সবুজ মন্ডলসহ চারজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২। বৃহস্পতিবার সকালে একই উপজেলার ফৈলজানা খ্রিস্টানপাড়া গ্রামের সুবল মন্ডলের ছেলে সবুজ মন্ডলকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠায় পুলিশ।মামলা ও স্বজনদের অভিযোগে জানা গেছে, মনিষা মন্ডল ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন। সেখান থেকে সম্প্রতি স্বামী সবুজ মন্ডল তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে মদ্যপ অবস্থায় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এ সময় তিনি (মনিষা) চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। স্বজনদের ভাষ্য অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে মনিষার পেটে লাথি মারা হলে তার রক্তক্ষরণ শুরু হয়। এমনকী ভিডিও কলে আত্মীয়-স্বজনদের ওই নির্যাতনের দৃশ্য দেখানো হয়েছে বলেও দাবি করেন তারা।এরপর তাকে গ্রামের বাড়িতে প্রায় পাঁচদিন একটি ঘরে আটকে রাখা হয়। এ সময় মনিষা মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হলেও কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি। পরিস্থিতির অবনতি হলে বুধবার (১ এপ্রিল) সকালে তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার মূহূর্তে মারা যান মনিষা মন্ডল। মৃত গৃহবধূর বাবা উপেন সরকার অভিযোগ করেন, পুরো সময় তাদের কিছু জানানো হয়নি এবং মেয়েকে দেখার সুযোগও দেওয়া হয়নি। আমি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে সবুজ মন্ডলের বাবা সুবল মন্ডল বলেন, দাম্পত্য কলহের জেরে মনিষা তিন মাস আগে ঢাকায় চলে যান। সেখানে একটি বাসায় কাজ করার একপর্যায়ে সবুজ তাকে নিয়ে আসে। মনিষা নিজেই গর্ভপাতের জন্য ওষুধ সেবন করেছিলেন। তারপরেই অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় ছেলে বউয়ের (মনিষা)।এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী সবুজ মন্ডলসহ চারজনকে আসামী করে মনিষা মন্ডলের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে পুলিশ হেফাজতে রাখা সবুজ মন্ডলকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে মাধ্যমিকে পাশের হার ৫৯.১৪
খাগড়াছড়িতে মাধ্যমিকে পাশের হার ৫৯.১৪

সএসসি ও সমমানের পরীক্ষায় এবছর খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে পৃথকভাবে সাধারণ স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে মোট ৯ হাজার ৫৭ Read more

নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার
নতুন অ্যাপল ওয়াচে থাকছে আরও উন্নত স্বাস্থ্য ফিচার

অ্যাপল তাদের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ আগামী সেপ্টেম্বরে উন্মোচন করতে যাচ্ছে। আগের তুলনায় এই ঘড়িতে থাকবে আরও উন্নত প্রযুক্তি Read more

‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
‘অন্যায় করলে শাস্তি পাব’ গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি

'তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি Read more

জুলাই শহিদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় প্রধান শিক্ষককে শোকজ
জুলাই শহিদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় প্রধান শিক্ষককে শোকজ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই শহিদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) Read more

আন্তর্জাতিক কফি দিবস আজ
আন্তর্জাতিক কফি দিবস আজ

দিনের শুরু হোক বা আড্ডা বা আলাপ আলোচনা, কফি কেবল এক কাপ পানীয় নয়। বরং এটি আমাদের ভোরের ঘুম ভাঙানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন