প্রেমিকার সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।এ বিষয় বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান বলেন, জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন। তবে তিনি ইতোপূর্বে জামিনে গিয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই পরোয়ানার পর গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন আদালত। পরে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্ত হন। গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।নোবেল বাদে এই মামলার অন্য আসামিরা হলেন— নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত
সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন। কিন্তু সন্ধ্যা নামলেই এই সৈকতজুড়ে নামে অন্ধকার। কলাতলী, সুগন্ধা, লাবণী, শৈবাল- Read more

বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান
বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান

রাঙ্গুনিয়ার অন্যতম ব্যস্ত সড়ক যেন এখন অবৈধ কাঠ পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দিন–রাত অবিরাম ছুটে চলা দ্রুতগতির অবৈধ ‘চাঁদের Read more

গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু
গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল: নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক Read more

৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার
৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর পাঁচ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস
রাণীশংকৈলে ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অডিও ফাঁস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল পুতুল-মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার ৩ দিন পর এক পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন