সিরাজগঞ্জের কাজীপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে পেট্রোল ও ডিজেল জব্দ এবং দোকানীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকান থেকে এক হাজার সাতশ ২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে উপজেলার সোনামুখী বাজারের পূর্বপাশের রাস্তা সংলগ্ন মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্সে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তিন ঘণ্টাব্যাপী চলা অভিযানে ওই দোকানে অবৈধভাবে মজুদ করা ৫ টি ড্রামে প্রায় এক হাজার ৩৩ লিটার পেট্রোল ও ছয়শ ৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় দোকানী রৌহাবাড়ী গ্রামের আজাহার আলীর পুত্র শাহা আলম (৩২) তেল সংগ্রহ ও মজুদের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী অবৈধভাবে প্রতিদিন ভোররাত চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত গোপনে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন। প্রতি লিটার ডিজেল ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করতেন তিনি।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ (১) ক ধারা মোতাবেক ওই দোকানীকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে প্রদান করা হয়েছে। বিক্রিত টাকা সরকারি কোষাগারে প্রদান করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা
ববি শিক্ষার্থীর মৃত্যু: ৫ দাবি নিয়ে ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দিল শিক্ষার্থীরা

ক্যান্সারে মৃত্যু হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমিকে। কিন্তু এই যুদ্ধে হারের আগে Read more

ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
ইসরায়েল প্রতিদিনই যুদ্ধাপরাধ করছে: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েল প্রতিদিনই গাজায় যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান নিউজ-কে দেওয়া এক Read more

ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় এবার প্রাণ হারালেন এক ফুটবলার। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে। নিহত ফুটবলারের নাম মুহান্নাদ আল–লেলে।জানা Read more

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে ৭ নম্বর ফে‌রিঘাট‌টি বন্ধ Read more

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিন Read more

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (২৫) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন