রাজবাড়ীর গোয়ালন্দে ৬৪ গ্রাম হেরোইনসহ তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।বুধবার (১ এপ্রিল) বিকেলে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত তাহেরা খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মো. নওশাদ আলীর মেয়ে।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকালে গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়।র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হেরোইনসহ নানা মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাঁকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।নিজের Read more

জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দুপুরে

জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় দলটির মগবাজার Read more

গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি
গোলাপের মালা দিয়ে তারেক রহমানকে স্বাগত জানালেন শাশুড়ি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তার শাশুড়ি।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর Read more

যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম
যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন