রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ঈদুলপুর আবাসন প্রকল্পে এ ঘটনাটি ঘটে। আজ সকালে ভুক্তভোগী কিশোরীর মা আদুরী বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব মূলতঃ বরিশালের বাসিন্দা। তিনি মিঠাপুকুর এলাকায় বিভিন্ন হোটেলে কাজ করার সুবাদে সেখানে বসবাস করে আসছিলেন।মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোতালেব এবং ভুক্তভোগীর মা আদুরী বেগম (৩৫) উভয়েই স্থানীয় জায়গীর বাসস্ট্যান্ডের একটি হোটেলে কাজ করতেন। কর্মস্থলের পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদুরী বেগমের পূর্বের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও তার ১৬ বছর বয়সী ছোট মেয়েটি এই দম্পতির সাথে ঈদুলপুর আবাসন প্রকল্পেই বসবাস করে আসছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে দফায় দফায় মেয়েটির ওপর একাধিকবার পাশবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে কিশোরীটি সম্প্রতি তার মা আদুরী বেগমকে বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মোতালেবকে হাতেনাতে আটক করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী কিশোরীর মা আদুরী বেগম বলেন, আমি ওর (মোতালেব) ওপর বিশ্বাস রেখেছিলাম, কিন্তু ও আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার কঠোর ও দৃষ্টান্তমূলক বিচার চাই যেন আর কোনো বাবা বা সৎ বাবা এমন কাজ করার সাহস না পায়।এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাগমারায় উপজেলা পরিষদের অনুষ্ঠানের খাবার খেয়ে ১৫ মুক্তিযোদ্ধা অসুস্থ
বাগমারায় উপজেলা পরিষদের অনুষ্ঠানের খাবার খেয়ে ১৫ মুক্তিযোদ্ধা অসুস্থ

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হয়ে  পড়েছেন বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীরা এমন অভিযোগ  পাওয়া গেছে। Read more

দাম না বাড়ানোয় দুধ সরবরাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের খামারিরা
দাম না বাড়ানোয় দুধ সরবরাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের খামারিরা

দুধের দাম না বাড়ানোয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় ৬ শতাধিক খামারি দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। রোববার (২ নভেম্বর) থেকে জেলার লাহিড়ী Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে: অর্থ উপদেষ্টা 
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ফলপ্রসূ হবে: অর্থ উপদেষ্টা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে। আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি সরাসরি অনুষ্ঠিত Read more

শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি
শুক্র-শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি

আগামী শুক্র (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুদিন মিলবে Read more

গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান
গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন।বৃহস্পতিবার Read more

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাকৃবির ১৫ ছাত্রী বহিষ্কার
শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাকৃবির ১৫ ছাত্রী বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬ হল’-এ উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন