আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য হেনা বুলবুলির ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ করেছে পুলিশ। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, হেনা বুলবুলি গত তিন বছর ধরে অবৈধভাবে সার মজুদ করে আসছেন। তার স্বামী মজনু চৌকিদার ও ছেলে হাসান চৌকিদার এ সারের বস্তা অতিরিক্ত দামে কৃষকদের কাছে বিক্রি করছেন। অভিযোগ রয়েছে, গত বুধবার তিনি আমতলী থেকে প্রায় আড়াইশ বস্তা ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ক্রয় করে বাড়িতে মজুদ করেন। এর মধ্যে গত তিন দিনে ৮৬ বস্তা সার বিক্রি করা হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৪১ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়।উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, মজনু চৌকিদার ও তার ছেলে হাসান চৌকিদারের নামে কোনো সার বিক্রির ক্ষুদ্র লাইসেন্স নেই। তারা কৃষি অফিসের অনুমোদিত ডিলার তালিকাভুক্তও নন।জব্দকৃত সার বিষয়ে হাসান চৌকিদার স্বীকার করে বলেন, ‘আমার কীটনাশক বিক্রির লাইসেন্স আছে। তাই কীটনাশকের পাশাপাশি সারও বিক্রি করছি।’তবে ইউপি সদস্য হেনা বুলবুলি দাবি করেন, ‘আমার ছেলে লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। সার বিক্রিও করছে।’এ বিষয়ে উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ‘জব্দকৃত ৬৪ বস্তা সার থানায় জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্যের ঘর থেকে সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. রাসেল বলেন, ‘অবৈধভাবে সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের নামে কোনো লাইসেন্স নেই।’উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। অবৈধভাবে সার বিক্রির সুযোগ নেই।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ
রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। Read more

আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে
আরও ৩ বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ Read more

সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার
সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া এলাকা থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি দল। রবিবার Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

অনিয়মকে নিয়মে পরিণত করে পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা না দিয়েই মাঠের মটর লাইনের জন্য আটটি খুঁটি (খাম্বা) ও তার Read more

লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়
লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়

কক্সবাজার পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের লাইনম্যান মোহাম্মদ সুমন মৃধার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় জমেছে। সংযোগ নিতে চাইলে ঘুষ, মিটার বদলাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন