সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয় পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে লাল সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে নেপালকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে।বুধবার (০১ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। ক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা।ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। মুরশেদ আলীর চমৎকার এক পাসে বল পেয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তাঁর নেওয়া শটটি পোস্টের বেশ অনেকটা দূর দিয়ে বাইরে চলে যায়। অথচ সেই সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন সতীর্থ রোনান সুলিভান। তাকে পাস দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু ফয়সাল নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন।আক্ষেপ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। নিজে কর্নার কিক নিয়ে নিখুঁত পরিকল্পনায় কাজে লাগান মুরশেদ আলী। তার বাড়ানো মাপা ক্রসে ডি-বক্সে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। মানিকের এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।গোল হজম করার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তারা কিছু আক্রমণ সাজালেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সজাগ। লিড পাওয়ার পর বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। রোনান একবার গোলের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তা।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত লড়াই করে ফাইনালে জায়গা করে নেয় তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)

ক্রিকেটএনসিএল টি-টোয়েন্টিরংপুর-রাজশাহীসকাল ১০টা, টি স্পোর্টসবরিশাল-ঢাকা মহানগরদুপুর ২টা, টি স্পোর্টসআহমেদাবাদ টেস্ট, তৃতীয় দিনভারত-ওয়েস্ট ইন্ডিজসকাল ১০টা, স্টার স্পোর্টস ২তৃতীয় টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াদুপুর ১২টা ১৫ Read more

ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
গাজা দখলে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজা আগ্রাসনসহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন Read more

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান
দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না: পাকিস্তান

দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির।শুক্রবার (৩০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম Read more

একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে: গুলতেকিন
একটি পরীক্ষা যেন তাদের জীবনে খারাপ প্রভাব না ফেলে: গুলতেকিন

গুলতেকিন খান একজন লেখক, কবি ও নাট্যকার। তিনি কবি ও প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রী। আজ ২০২৫ Read more

ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি
ঊর্বশীর ‘লাবুবু’ পুতুলে সাজানো ব্যাগ চুরি

বলিউডের বহু আলোচিত-সমালোচিত নায়িকা উর্বশী রাউতেলা। সম্প্রতি সাদা নেটের নুডলস স্ট্র্যাপযুক্ত পোশাকে নজর কাড়লেন বলিউডের এই গ্ল্যামারগার্ল। এমন সাজে তাঁকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন