দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষায় রাজশাহী মেডিকেলের ৩৩টি নমুনার মধ্যে ১৫ জনের মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। এসব মৃত্যুর ঘটনা রাজশাহী অঞ্চলে বেশি হওয়ায় সেখানে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যেই সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার Read more

জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা Read more

স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ
স্বাভাবিক হয়নি মেট্রোরেল চলাচল, চলছে মেরামতের কাজ

রাজধানীর ফার্মগেট এলাকায় রবিবার (২৬ অক্টোবর) মেট্রোরেল লাইনে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটে। এখনও মেরামতের কাজ করছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন