রাশিয়ার পূর্বাঞ্চলীয় ইয়াকুটিয়া অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। সোমবার (২১ জুলাই) ভোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, গাড়িটি রাস্তা থেকে উল্টে প্রায় ২৫ মিটার (৮২ ফুট) গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় এদিন সকাল ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি কাদাযুক্ত জলাশয়ের পাশে উল্টে গেছে। এতে আরও বলা হয়েছে, ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের শিল্প সড়কে  দুর্ঘটনাটি ঘটে। প্ল্যান্টটিতে কয়লা খনন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়।এই দুর্ঘটনার পর মাঠে নেমেছে রাশিয়ার তদন্ত কমিট। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য অবহেলার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে তারা। এছাড়া মঙ্গলবার অঞ্চলটিতে শোক দিবস ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান
কাছের মানুষ ‘জাহির’ করার চেষ্টা, অপু-বুবলীর উপর চটেছেন শাকিব খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ও বুবলীর লড়াই বরাবর প্রকাশ পায়। এসবের কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান ও তাদের সন্তান। বরাবর Read more

মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা
মাদারীপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সংবর্ধনা

বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বিদেশের মাটিতে  দেশের সম্মান  সম্মুত রাখায় সামাজিক সংগঠন ঐকতান মাদারীপুর এর পক্ষ থেকে তিনজন প্রবাসীকে সংবর্ধনা Read more

ধামরাইয়ে মা ও দুই ছেলেকে হত্যার রহস্য উন্মোচন, মেয়ের জামাই গ্রেপ্তার
ধামরাইয়ে মা ও দুই ছেলেকে হত্যার রহস্য উন্মোচন, মেয়ের জামাই গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বসতঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা Read more

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী
মোংলায় নদীতে পড়ে নিখোঁজ লাইটার জাহাজের কর্মচারী

মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে Read more

পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট
পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন