রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ব্রয়লকর বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মো. হীরা (৩৫) মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।দগ্ধরা জানান, তারা সবাই আরআরএম স্টিল মিলের শ্রমিক। সকালে তারা কারখানার ব্রয়লারে লোহা গালানোর কাজ করছিলেন। তখন ভালো লোহার সাথে কোন খারাপ লোহা ব্রয়লারে দেয়ার কারণে সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তারা ৮ শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিকের শরীরের ৪০ ও হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের ৪ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। মানিককে ভর্তি আর হিরাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার
দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ওয়্যারড্রোব থেকে তানিয়া ওরফে বুলু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলায় মোবাইল Read more

যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই
যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই Read more

সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!
সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!

টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। গতকাল (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি Read more

গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের অর্থমন্ত্রী
গাজা ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইসরায়েলের  অর্থমন্ত্রী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে ‘আবাসন খনি’ হিসেবে অভিহিত করেছেন দখলদার ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ। তিনি বলেছেন, যুদ্ধ শেষে গাজার Read more

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে, আহত ৫
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে, আহত ৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রপাড়ের একটি রিসোর্টের ওপর পড়েছে। এ ঘটনায় এক শিশুসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন