ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশে ভাষণে ইরানে চলমান এই যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ, আর চুক্তি হলে সংঘাতের অবসান ঘটবে আরও দ্রুত।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইরান ইস্যুতে ‘গুরুত্বপূর্ণ আপডেট’ দিতে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণে ইরান নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হবে।’এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘দুই সপ্তাহের মধ্যেই’ যুদ্ধের একটি পরিণতি দেখা যেতে পারে। তিনি জোর দিয়ে বলেন, একটি চুক্তিও হতে পারে।ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে পারে। ওভাল অফিস থেকে তিনি বলেন, ‘আমাদের এখানে শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে। যদিও এটি আমার লক্ষ্য ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল— তারা যেন পারমাণবিক অস্ত্র না পায় এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তারা আর পারমাণবিক অস্ত্র পাবে না।’তিনি আরও বলেন, ‘আমরা এখন কাজ শেষ করছি এবং আমার মনে হয় দুই সপ্তাহের মধ্যে, হয়তো কয়েক দিন বেশি লাগতে পারে, আমরা কাজ শেষ করে ফেলব। আমরা চাই তাদের সবকিছু ধ্বংস করে দিতে।’তবে তিনি আরও বলেন, যদি কোনও চুক্তি হয়, তাহলে যুদ্ধ আরও দ্রুত শেষ হতে পারে। ট্রাম্পের ভাষায়, ‘চুক্তি হতে পারে, কারণ তারা চুক্তি করতে চায়, আমার থেকেও বেশি চায়। তবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা শেষ করে ফেলব।’তিনি আলোচনায় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এখন আমাদের সামনে এমন একটি গোষ্ঠী আছে, যারা একেবারেই ভিন্ন— অনেক বেশি যুক্তিসংগত।’ট্রাম্প আবারও বলেন, হরমুজ প্রণালি খুলে দেয়া অন্য দেশগুলোর দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, ‘ফ্রান্স বা অন্য কোনও দেশ যদি তেল বা গ্যাস নিতে চায়, তাহলে তারা হরমুজ প্রণালি দিয়ে যাবে এবং নিজেদের মতো করে পরিস্থিতি সামলাবে। প্রণালিতে কী হচ্ছে, সে বিষয়ে আমাদের কিছু করার নেই।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে উপ-কমিটি গঠন
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে উপ-কমিটি গঠন

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে এই কমিটির Read more

আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৭ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫৯ জন নিহত Read more

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার Read more

হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা
হজ শেষে এখন মক্কায় উপহার কেনায় ব্যস্ত হাজিরা

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর এরপরই মক্কার বিভিন্ন দোকানে ভিড় করছেন হাজিরা। সেখান থেকে পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয় Read more

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরো ১জনের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরো ১জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ৯ সদস্য আহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রী তানজিলা আক্তার তিশার (১৭) মৃত্যু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন