রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নুররাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত নুররাত মোহাম্মদপুর হাফিজা মাদ্রাসার ছাত্রী বলে জানিয়েছেন স্বজনরা। তার বাড়ি নোয়াখালীর সেনবাগের খেজুরিয়া গ্রামে। বাবার নাম মো. সোহাগ মিয়া। বর্তমানে পরিবারের সঙ্গে তারা মোহাম্মদপুরের ফিউচার হাউজিং রোড এলাকায় বসবাস করতেন।নিহতের চাচা আবু হানিফ জানান, আজ দুপুর একটার দিকে গাবতলী বেড়িবাঁধ দিয়ে অটোরিকশায় করে বাসায় ফিরছিল তার ভাতিজি। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিয়ে নুররাতকে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

৩ দিনের সফরে আজ ভোলায় আসছেন স্পিকার
৩ দিনের সফরে আজ ভোলায় আসছেন স্পিকার

তিন দিনের সরকারি সফরে ভোলায় আসছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা Read more

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।১৩ সেপ্টেম্বর (শনিবার) এক বার্তায় প্রধান উপদেষ্টা এ Read more

১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন: ফের শাহবাগে সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা

আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও সুপারিশ থেকে বাদ পড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন