দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।নিয়োগপ্রাপ্তরা হলেন— ১. ফরিদপুর:  মো. আফজাল হোসেন খান পলাশ২. ঢাকা: মো. ইয়াছিন ফেরদৌস৩. গাজীপুর: চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী ৪. ফেনী: অধ্যাপক এম এ খালেক ৫. নীলফামারী: মো. মিজানুর রহমান চৌধুরী ৬. লালমনিরহাট: এ কে এম মমিনুল হক ৭. পাবনা: মোহাম্মাদ জহুরুল ইসলাম ৮. নড়াইল: মো. মোস্তাফিজুর রহমান আলেক ৯. বরগুনা: মো. নজরুল ইসলাম মোল্লা ১০. জামালপুর: মো. সিরাজুল হক ১১. মানিকগঞ্জ: জামিলুর রশিদ খান ১২. নরসিংদী: তোফাজ্জল হোসেন ১৩. হবিগঞ্জ: আহমেদ আলী ১৪. চাঁদপুর: এ কে এম সলিম উল্যা সেলিম প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ জেলা পরিষদ আইন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে Read more

পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ
পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ Read more

উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা ২৫ শাতংশ থেকে ৫০ শতাংশে নির্ধারণ করেছে সরকার। আসন্ন ঈদুল আজহা থেকেই ৫০ Read more

দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির
দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

ঈদের দ্বিতীয় দিনে কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের অধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির Read more

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চায়না মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।রবিবার (১০ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন