রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, খবর পেয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহীদ মিনার এলাকা থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি শহীদ মিনার এলাকাতেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়
অধ্যক্ষকে হাতির পিঠে চড়িয়ে বিদায়

বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন ৩১ বছরের কর্মজীবন শেষ করেছেন। বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে হাতির পিঠে চড়িয়ে Read more

শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৪টি বিভাগে শিক্ষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন
পাথরঘাটায় সম্প্রদায়িক উস্কানীর হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার Read more

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত
বান্দরবানে ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফ Read more

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী

চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন