যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সাংবাদিকরা সমাজের আয়না। আয়না কখনো মিথ্যা তথ্য দেয় না। ইনসাফ ভিত্তিক উন্নত-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশব্যাপি পক্ষ গণসংযোগ উপলক্ষে রোববার (২০ এপ্রিল) প্রেসক্লাবের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে জামায়াত ইসলামী পেশাজীবী থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতারা ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত। বিগত সময়ে জামায়াতের দুই জন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ কেউ করতে পারেনি। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। অথচ স্বৈরাচার সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুধুমাত্র যশোরে নেতা-কর্মীদের বিরুদ্ধে  ১২শ’ মামলা হয়েছে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের যশোর জেলার সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, শাহাবুদ্দিন বিশ্বাস।এসময় উপস্থিত ছিলেন জামায়াতের যশোর সদর থানার অফিস সেক্রেটারি গাওসুল আজম, সমাজকল্যাণ সম্পাদক রেজওয়ান হোসেন, প্রমুখ। সঞ্চালক ছিলেন পেশাজীবী থানার সেক্রেটারি জিএম আবু ফয়সাল। মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক মতবিনিময় অংশগ্রহণ করেন।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

স্থানীয় চার প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন Read more

৫ অক্টোবর: নামাজের সময়সূচি
৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২০ আশ্বিন ১৪৩২ বাংলা, ১২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি
সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি

সুনামগঞ্জের বোরো ধান বাংলাদেশের বৃহত্তম একক ফসল হিসেবে সুপরিচিত। প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ Read more

কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসীর মৃত্যু
কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসীর মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ Read more

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশীয় কাপে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা ছিল যাদের ঘিরে, সেই ইরানি নারী ফুটবলাররা শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। মাঠের Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন