কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হালিম মেম্বার বাজার এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সরাতৈল গ্রামের মৃত আলম মিয়ার স্ত্রী মোছা. ফরিদা বেগম (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খরমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী মোছা. মমতাজ বেগম (৫৫) এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার আমবাগ গ্রামের মো. ফরহাদের ছেলে আ. মোতালেব মন্ডল (২০)।থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিম মেম্বার বাজার এলাকায় সাগরের সেলুনের সামনে পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা আসামিদের আটক করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেফতার করা হয়।মেঘনা থানার ওসি শহীদুল ইসলামের নির্দেশনায় এসআই মো. আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, আসামিরা আখাউড়া থেকে গাঁজা সংগ্রহ করে হোমনা হয়ে মেঘনা এলাকা অতিক্রম করে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আসামিরা মেঘনা উপজেলার এই সড়কটিকে নিরাপদ মনে করে পাচারের রুট হিসেবে ব্যবহার করছিলেন।মেঘনা থানার সেকেন্ড অফিসার এসআই আকতারুজ্জামান জানান, গ্রেফতারকৃত মমতাজ বেগমের বাবার বাড়ি একসময় মেঘনা উপজেলার কাশিপুর গ্রামে ছিল। সেই পূর্ব পরিচিতির সূত্র ধরেই তাঁরা এ এলাকা ব্যবহার করছিলেন। মেঘনা এলাকায় কারও কাছে এই মাদক বিক্রির উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, “আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে তাঁদের কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত Read more

আন্দোলনের ধাক্কায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ
আন্দোলনের ধাক্কায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাতিল করা হলো বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে Read more

টেকনাফে ১২ মানব পাচারকারী আটকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
টেকনাফে ১২ মানব পাচারকারী আটকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদুরে গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধারের ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে ১২ মানবপাচারকারী আটকসহ ১৮ জন দালালের Read more

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে: দুদু

বাংলাদেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি Read more

ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
ঝিনাইদহ সদর হাসপাতালে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত সুজন মাল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে Read more

নাটোরে এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নাটোরে এসআইয়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ

নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন। তার বিরুদ্ধে একটি মারামারির মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন