কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। একইসঙ্গে একটি পরিষেবা ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার (৩০ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট এক্স-এ একটি পোস্টে এই তথ্য জানায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্রের জারি করা এক বিবৃতি অনুসারে, এই হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের পরিষেবা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।বিবৃতিতে বলা হয়, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে কুয়েত শহরের একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের ওই পরিষেবা ভবনে হামলা চালানো হয়।২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনিসহ কয়েক’শ মানুষ নিহত হন। এরপর ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরাইলের অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘোষণা দেয়। ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এবং প্ল্যান্টের পরিচালন ক্ষমতা বজায় রাখতে অনুমোদিত জরুরি পরিকল্পনার অধীনে অবিলম্বে কারিগরি ও জরুরি দল মোতায়েন করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।মন্ত্রণালয় আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাটি সুরক্ষিত করার জন্য কুয়েতের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।এদিকে, লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, দক্ষিণ লেবাননের আদচিত আল কুসায়রের কাছে ইউনিফিলের একটি অবস্থানে নিক্ষিপ্ত গোলার আঘাতে একজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত এবং অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার
মুন্সিগঞ্জে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সোমবার Read more

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা
বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন
প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে Read more

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ
ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই বিশেষ কর্মসূচিতে Read more

রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন