পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ট্রলারঘাট এলাকায় যৌথ অভিযানে এই ডিজেল জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন। এ সময় সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দুজ্জামান এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে ‘মেসার্স দুই বোন এন্টারপ্রাইজ’ থেকে ১,৬০০ লিটার এবং ‘মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ’ থেকে ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। ট্রলার দুটি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও চর আন্ডা রুটে চলাচল করে বলে জানা গেছে।অভিযানের সময় ট্রলার মালিকদের কাউকে পাওয়া যায়নি। তবে শ্রমিকরা উপস্থিত থাকলেও কাউকে আটক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জব্দকৃত ডিজেল গলাচিপা থানার হেফাজতে রাখা হয়েছে।সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে সরকারি রাজস্ব কোষাগারে জমা দেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামের এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া Read more

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা
মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের মুখে ঢাকার সমস্যা বাড়ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, রাজধানীর জনসংখ্যা Read more

শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম
শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস আলম

শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ

বাংলাদেশ আজ এক গভীর বাস্তবতার মুখোমুখি। দুর্নীতি ও চাঁদাবাজির বিষাক্ত ছায়া যখন সমাজের সর্বস্তরে বিস্তৃত, তখন সাধারণ মানুষের জীবনে শান্তি Read more

ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ
ফিল্ম সঙ্কটে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা বন্ধ

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সরবরাহ না থাকায় দুই সপ্তাহ ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা Read more

রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস
রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন