পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জনের মৃত্যু ও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ)।  সামা টিভি এক প্রতিবেদনে জানেয়েছে, বান্নু এলাকায় টানা বৃষ্টির কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ৯ জনের মৃত্যু হয় এবং ৪০ জন আহত হন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল কাজ শুরু করে।কোটকা গুলাম কাদির এলাকায় একটি বাড়ির বারান্দা ধসে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। পিডিএমএ উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করে আনে এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়।এ ছাড়া ওয়ালখাই মামাখেল এলাকায় ছাদ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। শামদি কালা মান্ডি এলাকায় ভারি বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।পিডিএমএ জানায়, প্রদেশজুড়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার, দুর্বল স্থাপনা থেকে দূরে থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা Read more

নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির ঘটনায় নাম জড়িয়ে পড়ার পর মসজিদের মাইকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়ার অপমান সহ্য করতে না পেরে Read more

নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন
নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন

ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া Read more

সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব Read more

ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী
ইসরায়েলিদের খেলাধুলা থেকে বাদ দিতে বললেন স্পেনের ক্রীড়ামন্ত্রী

রাশিয়ান খেলোয়াড়দের যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক একইভাবে ইসরায়েলের খেলোয়াড়দেরও নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। এ জন্য একটি Read more

ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন