মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের দূতাবাস। রবিবার (২৯ মার্চ) কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কুয়েতপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যাতায়াতের জন্য সৌদি আরব হয়ে ঢাকায় ফ্লাইট চালু করার উদ্দেশ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারলাইনস ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আশা করা যায়, কুয়েতপ্রবাসীদের জন্য  শিগগিরই সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলে এর মধ্যে সোমবার থেকে (২ এপ্রিল ছাড়া) প্রতিদিন সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পরিচালিত হবে। শিগগিরই দাম্মাম থেকে ঢাকা রুটে কুয়েত এয়ারলাইনসের ফ্লাইটও চালু হবে মর্মে আশা করা যাচ্ছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনে সৌদি আরব হয়ে বাংলাদেশ বা অন্যান্য গন্তব্যে ভ্রমণ করার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতের সহায়তায় সৌদি আরবের প্রবেশ অনুমোদন ও অ্যান্ট্রি পারমিট প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে আটকে পড়া কুয়েতে আগমনে ইচ্ছুক কুয়েতপ্রবাসী বাংলাদেশি এবং কুয়েতের নতুন ভিসাধারী বাংলাদেশি কর্মীদের সৌদি আরব হয়ে কুয়েতে আগমনের উদ্দেশে সৌদি আরবের ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজলভ্য করার জন্য বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা এর মাধ্যমে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাসের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে। শিগগিরই এসংক্রান্ত ইতিবাচক ফল পাওয়া যাবে মর্মে আশা করা যাচ্ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

ফরিদপুরের সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে Read more

৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের
৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের

উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা Read more

ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের
ইরানের ৩ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় Read more

বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা
বরিশালে ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

বরিশাল নগরীতে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে কোতোয়ালি মডেল থানার ওসিসহ পাঁচ পুলিশ Read more

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ালো স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ালো স্বর্ণের দাম

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন