রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জুড়ে আরও ঝড় এবং বিমানবন্দরে বিলম্বের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। খবর ইউরো নিউজ।শুক্রবার ভোররাত থেকে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ফলে দুবাইজুড়ে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং ভোরের আগেই পুলিশ, উদ্ধারকারী যানবাহন এবং উদ্ধারকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হয়।বেশ কয়েকটি জেলায় সংযোগস্থল, সার্ভিস রোড এবং আন্ডারপাস পানিতে ডুবে যাওয়ায় কিছু চালক আটকা পড়েছেন এবং অন্যরা তাদের গাড়ি ফেলে রেখে যেতে বাধ্য হয়েছেন। এই বন্যা উপসাগরীয় অঞ্চলের অন্যতম ব্যস্ততম এই শহরের যাতায়াত ব্যবস্থা ব্যাহত করেছে। মরু শহরটিতে তীব্র ঝড় আঘাত হানলে নিচু এলাকার রাস্তাগুলো কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।গ্রীষ্মের তীব্র গরমের আগে দুবাইজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ চলতি সপ্তাহে বারবার আবহাওয়ার সতর্কতা জারি করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে আরও বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে, অন্যদিকে দুবাই বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্বের জন্য প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট
এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, Read more

সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতাকে গ্রেপ্তার
সুদের টাকা পরিশোধ করতে অটোচালকে হত্যা, মূলহোতাকে গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় ক্লুলেস অটোরিকশা চালক বাবর হোসেন (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার মূল হোতাকে আটক করেছে র‍্যাব-১১।নিহত বাবর Read more

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন
মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মিলন

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ জানাতে এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান তুলে Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার Read more

বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিব খানের ‘বরবাদ’
বিশ্বের জনপ্রিয় সিনেমার তালিকায় শাকিব খানের ‘বরবাদ’

গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা 'বরবাদ'। মুক্তির ১৭ দিন পেরিয়ে গেলেও সিনেমাটি নিয়ে আগ্রহের শেষ নেই শাকিবপ্রেমীদের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন