পাবনার বেড়া পৌর সদরে কম্পিউটারের দোকানে বসে মোটা অংকের টাকার বিনিময়ে জাল শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন তৈরির অভিযোগে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া সার্টিফিকেট বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসি ল্যান্ড কৌশলে তাঁর অফিসের দুই স্টাফকে সাধারণ গ্রাহক সাজিয়ে ওই দোকানে পাঠান। ছদ্মবেশী স্টাফরা সার্টিফিকেট চাইলে অভিযুক্ত রাকিব জানান, তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত সনদ বানাতে পারেন এবং এসএসসি পাসের সনদের জন্য পাশের ‘আকাশ কম্পিউটার’-এ যেতে বলেন। জাল সনদ তৈরির বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই আগে থেকে ওত পেতে থাকা ফোর্স নিয়ে দোকানে হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।অভিযানকালে দুটি দোকান থেকেই নকল সার্টিফিকেট তৈরির বিশেষ সফটওয়্যার, ওয়ার্ড ফাইল এবং বিপুল পরিমাণ ডিজিটাল প্রমাণ পাওয়া যায়। এ সময় দুটি জন্মসনদ ও দুটি সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করে সেগুলো ভুয়া বলে নিশ্চিত হয় প্রশাসন।আটককৃত আকাশ হোসেনকে ১০ হাজার টাকা এবং রাকিব হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০ ধারায় (সরকারি কর্মকর্তার পরিচয় ধারণ করে প্রতারণা) এই জরিমানা আদায় করা হয়।অভিযুক্তদের পারিবারিক অবস্থা বিবেচনা করে তাঁদের জেল না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, “আকাশের বাবা একজন কৃষক এবং রাকিবের বাবা একজন অসুস্থ অটোচালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও অনৈতিক কাজ আর করবে না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁদের লঘু দণ্ড দেওয়া হয়েছে। তবে তাঁরা কঠোর নজরদারিতে থাকবেন। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ
আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আশা প্রকাশ করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। Read more

আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা ড্রেনে পড়ে নিহত ২, আহত ৪
আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা ড্রেনে পড়ে নিহত ২, আহত ৪

আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে নিহত হয়েছেন ২ যাত্রী। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ যাত্রী একজন Read more

আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল
আজ ২৮ অক্টোবর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন