পাবনার চাটমোহর উপজেলায় অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় মোট ২ হাজার ৪০০ লিটার পেট্রোল, ডিজেল ও অকটেন আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব জব্দ করেন।রবিবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামে এলাকাবাসী এই তেল জব্দের ঘটনা ঘটে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দ হওয়া তেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করেন।স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন চিনাভাতকুর বাজারের দুজন অবৈধ তেল ব্যবসায়ী গাড়ি করে তেলগুলো বাঘাবাড়ি এলাকা থেকে চাটমোহরে নিয়ে আসছিলেন।এসময় এলাকাবাসী ড্রামবোঝাই তেল দেখে সন্দেহ হলে তা আটক করে পুলিশে খবর দেন। পরে চাটমোহর গোলাম সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটক করা জ্বালানি তেল জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জব্দ হওয়া ডিজেল, পেট্রোল ও অকটেন ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নেন।ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, জ্বালানি তেল মজুত কিংবা পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুতের তথ্য থাকলে সেটা উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।এনআই
Source: সময়ের কন্ঠস্বর
