বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটাজোর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী ইতি চক্রবর্তী (৪৫) এবং নগরীর কাটপট্টি এলাকার ‘সুন্দরী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী পবিত্র মজুমদার (৫০)। ইতি চক্রবর্তী দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পবিত্র মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’-এর একটি বাস ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে বাটাজোর এলাকা অতিক্রম করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় নিহত ইতি চক্রবর্তীর স্বামী গুরুদাস চক্রবর্তী (৪৫) ও তাঁদের মেয়ে উপমা চক্রবর্তীসহ (১৬) বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি দুপুরে রেকার দিয়ে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছে কি না বা যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

বেনাপোলে গাঁজাসহ তরুণ আটক
বেনাপোলে গাঁজাসহ তরুণ আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রাম থেকে ৮৫ কেজি ভারতীয় গাঁজাসহ একজন তরুণকে আটক করেছে যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৯ Read more

চুয়াডাঙ্গা-২ আসনে এক প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে উত্তেজনা
চুয়াডাঙ্গা-২ আসনে এক প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে উত্তেজনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ নুর হাকিম নামের একজনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ ওঠেছে, ‘আওয়ামী Read more

বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে Read more

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান
ভারতের সঙ্গে ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে: পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন