নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে।এর ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পেট্রোল পাম্প মালিক সমিতির সমর্থন, যার কারণে তেল বিতরণ ব্যবস্থা প্রায় অচল হয়ে গেছে।শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির একটি ট্যাংকলরী নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারীরা গাড়িটি থামিয়ে মেরামতের কাজ শুরু করেন।এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ এবং সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।এই দণ্ডকে ‘হয়রানিমূলক’ দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট শ্রমিকরা কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিলেন না; তারা শুধুমাত্র গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ করছিলেন।রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, নির্দোষ শ্রমিকদের শাস্তি দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।একইসঙ্গে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তিনি।অন্যদিকে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, মোবাইল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে এবং শুনানি শেষে দ্রুত জামিন পাওয়া সম্ভব। তবে শ্রমিকরা আপিলের প্রক্রিয়ায় যেতে অনাগ্রহ দেখাচ্ছেন।বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহন খাতে ভোগান্তি বাড়ছে। সংশ্লিষ্টরা দ্রুত সংকট নিরসনের দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি
ভেঙে ফেলা হতে পারে মিঠুন চক্রবর্তীর বাড়ি

অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মুম্বাইয়ের মালাড এলাকায় অনুমতি ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে Read more

স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, Read more

মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

মুন্সিগঞ্জ শহরের একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, নগদ টাকা, ধারালো অস্ত্র ও ককটেলের সরমঞ্জাদি সহ ভবন মালিকসহ ৩ Read more

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম
ঢাবি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন