অবৈধভাবে রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের তারিখ পিছিয়েছে। আগামী ৮ এপ্রিল গেজেট প্রকাশের তারিখ নির্ধারণ করেছেন আদালত।আজ রবিবার (২৯ মার্চ) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত গেজেট প্রকাশের তারিখ পিছিয়ে আগামী ৮ এপ্রিল ধার্য করেছেন।দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক (সার্বিক) আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করে তিনি বলেন, গত ৮ মার্চ আসামিদের আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) কে গেজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। তবে ঈদের ছুটি থাকায় নির্ধারিত সময়ে এই গেজেট প্রকাশ না হওয়ায় আদালত আগামী ৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন।এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। ওইদিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আদালত দুদকের অভিযোগপত্র গ্রহণ করেন। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। গুরুতর Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া
বিশ্বের প্রথম প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া

প্রাণঘাতী এইডসের টিকা তৈরি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা Read more

শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া Read more

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (০৭ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন