লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং ৯ জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যে এই হামলা চালানো হয়। খবর আল-জাজিরার।নিহত সাংবাদিকরা হলেন আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব। জেজিন সড়কে সাংবাদিকদের স্পষ্টভাবে চিহ্নিত প্রেস ভেহিকেল লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। আল মায়াদিন জানিয়েছে, চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র ওই গাড়িতে আঘাত হানে।হামলায় অন্যান্য সাংবাদিকরাও আহত হয়েছেন। একই সময়ে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলায় একজন প্যারামেডিক নিহত হন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা খাতে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে অনেকে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।ইসরায়েলি বাহিনী এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে দক্ষিণ লেবাননে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস
প্রথম ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে হার মানলেও এখনো ২-১ ব্যবধানে সিরিজ জিততে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। হারের পর নিজেদের ভুলগুলো তুলে ধরার পাশাপাশি Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫৩ জন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৫৩ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা আরও তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে। গত একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ জন নিহত Read more

কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালিয়াকৈরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার (১৫ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে Read more

আনোয়ারায় নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা, মাধ্যমিকে বই সংকট
আনোয়ারায় নতুন বই পেল প্রাথমিক শিক্ষার্থীরা, মাধ্যমিকে বই সংকট

নতুন বছরের প্রথম দিনেই আনোয়ারা উপজেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বই পেলেও মাধ্যমিক স্তরে দেখা দিয়েছে ব্যাপক সংকট। প্রাথমিক শিক্ষা Read more

নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা
নেত্রকোনায় অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে জরিমানা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় অবৈধ বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন