ফরিদপুরে বন্ধ থাকা দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেলের মজুতের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় একটি পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অপর একটি পাম্পকে সতর্ক করে তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধ মজুতের অভিযোগে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম পণ্য মজুত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রি বন্ধ রাখার অভিযোগে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। অভিযানে অংশ নেন সদর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার দীপ্ত চক্রবর্তী এবং সাকিব রহমান আকাশ।অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাম্পটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ট্যাংকে তল্লাশি করে ২৮ হাজার লিটার জ্বালানির মজুত পাওয়া যায়, যার মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল রয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পটির ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।এছাড়া একই মহাসড়কের রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে ২৫ হাজার ৯০০ লিটার জ্বালানির মজুত পাওয়া যায়। এর মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাৎক্ষণিকভাবে জরিমানা না করে পেট্রোল ও অকটেন সরবরাহ পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ
ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ

দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত Read more

এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ
এশিয়া কাপের পরেই আফগানিস্তানের সাথে খেলবে বাংলাদেশ, ভেন্যু প্রকাশ

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০২৫। এর পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে Read more

শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির
শহীদ হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিলেন জামায়াত আমির

শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (৩০ Read more

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন নবি

সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। Read more

মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব
মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন