চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা প্রদান করেন।পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী, নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। জুবাইরুল আলম মানিক ক্ষতিগ্রস্তদের প্রতিটি সদস্যের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।গত বুধবার (২৫ মার্চ) সকালে হাজীগাঁও গ্রামের নুরুজ্জামান সওদাগরের বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে শারীরিক প্রতিবন্ধী মো. শাহেদ, নুর আমিন, নুর আজিজ ও মো. হান্নানের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও ঈদের কেনাকাটাসহ সবকিছু ভস্মীভূত হয়। আগুনে দুটি গবাদিপশুও মারা যায়। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলাপকালে জুবাইরুল আলম মানিক বলেন, “যেকোনো দুর্যোগে আর্তমানবতার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দুঃসময়ে কেউ যেন নিজেকে একা মনে না করে, সেই লক্ষ্যেই আমরা সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়েছি। জাতীয় নাগরিক পার্টি সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”এ সময় উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক দেলোয়ার হোসেন, জাফর ইসলাম, রিয়াজ, আনিস, ইফতি, রাসেল, ফারুক ও হিমেলসহ দলটির যুবশক্তি, ছাত্রশক্তি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার Read more

‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী
‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।শনিবার Read more

কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান
কারা সেফ এক্সিট চায় তা নাহিদকে স্পষ্ট করতে বললেন রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায় এটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে বলে Read more

বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি
বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি, বায়ুদূষণ ১৬ গুণের বেশি

ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, Read more

ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন