মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)।জীবনে চলার পথে সাফল্য, ব্যস্ততা বা অঢেল সম্পদ থাকলেও মৃত্যুর ডাক এলে সবকিছুই তুচ্ছ হয়ে যায়। ইসলাম এই ধ্রুব সত্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে এবং শিখিয়েছে বিপদে বা শোকের মুহূর্তে মুমিনের করণীয় কী।মুমিন মুসলমানের জন্য যেকোনো মৃত্যুসংবাদ বা বিপদ শুধু শোকের বিষয় নয়, বরং তা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষাও। পবিত্র কোরআন ও হাদিসে এই সময়ে পঠিতব্য দোয়া ও তার ফজিলত সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। শোক বা বিপদে যে দোয়া পড়তে হয় কারও মৃত্যুর সংবাদ শুনলে বা কোনো বিপদে পড়লে মহান আল্লাহ মুমিনদের একটি বিশেষ বাক্য বা দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। একে ইসলামি পরিভাষায় ‘ইস্তিরজা’ বলা হয়। দোয়াটি পবিত্র কোরআনের সুরা বাকারার ১৫৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। দোয়াটি হলো: ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ রসুলুল্লাহ (স.) এই আয়াতের সঙ্গে একটি দুআ যুক্ত করে পড়ার শিক্ষা দিয়েছেন, যা বিপদের উত্তম প্রতিদান লাভে সহায়ক। সেটি হলো: ‘আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি; ওয়া আখলিফ-লি খাইরাম মিনহা।’ অর্থ: ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদে পুণ্য দান করুন এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করুন।’ অনেকে মনে করেন, এই দোয়াটি শুধু কারও মৃত্যুর সংবাদ শুনলেই পড়তে হয়। মূলত বিষয়টি তা নয়। ইসলামি স্কলারদের মতে, ছোট-বড় যেকোনো দুঃসংবাদ, সম্পদ হানি বা বিপদেই এই দোয়া পড়া সুন্নাত। এমনকি হাত থেকে কোনো কিছু পড়ে গেলেও রসুল (সা.) ‘ইন্না লিল্লাহি…’ পড়তেন। এই দোয়ার ফজিলত সম্পর্কে হাদিসে চমৎকার বর্ণনা রয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, ‘কোনো মুসলিম যখন বিপদে পড়ে এবং আল্লাহর নির্দেশ মতো ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ এবং উল্লিখিত দোয়াটি পড়ে, তখন আল্লাহ তাকে ওই বিপদের সাওয়াব দান করেন এবং তার হারানো বস্তুর চেয়ে উত্তম বিনিময় দান করেন।’ (সহিহ মুসলিম ৯১৮) উম্মে সালামা (রা.) বলেন, ‘আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, তখন আমি ভাবলাম, আবু সালামার চেয়ে উত্তম আর কে হতে পারে? তবুও আমি রসুল (স.)-এর শেখানো দোয়াটি পড়লাম। ফলে আল্লাহ আমাকে তার বিনিময়ে (স্বামী হিসেবে) রসুলুল্লাহ (স.)-কে দান করলেন।’ সুতরাং, মৃত্যু বা যেকোনো বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কাছেই উত্তম প্রতিদান চাওয়া মুমিনের বৈশিষ্ট্য।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্ব দেবেন রশিদ Read more

মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাহসী নতুন বিশ্বে রিপোটিং, স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা Read more

বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ
ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে ইতালির। আর এ ম্যাচকে ঘিরে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। Read more

পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা
পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি ঘোষণা

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সাময়ীক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ ঘোষণা দিয়েছে।পাকিস্তান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন