রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও আধুনিক করে সেটির উন্নত সংস্করণ আবার ইরানে ফিরিয়ে দিচ্ছে। এ সপ্তাহে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ইউক্রেন আক্রমণের পর তেহরান যে ড্রোন প্রযুক্তি মস্কোর কাছে সরবরাহ করেছিল, তার উন্নত রূপই এখন রুশ কর্তৃপক্ষ ইরানে পাঠাচ্ছে।যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে ইরান ইসরাইল, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়ে আসছে।ইরানের নিজস্ব ‘শাহেদ’ ড্রোনের পর্যাপ্ত মজুত থাকলেও, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া এই ড্রোনের নকশায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে, যার মধ্যে উন্নত দিকনির্দেশনা (নেভিগেশন) প্রযুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য।ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া থেকে ইরানে ড্রোন স্থানান্তরের বিষয়ে চলতি মাসে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ‘খুবই কার্যকর’ আলোচনা হয়েছে। তবে এটি এককালীন সরবরাহ নাকি ধারাবাহিক কোনো প্রক্রিয়ার অংশ, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য দাবি করেছেন, অন্য কোনো দেশের দেওয়া সরঞ্জাম মার্কিন সামরিক সাফল্যকে প্রভাবিত করতে পারছে না। তার মতে, মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।ইউরোপীয় গোয়েন্দাদের মতে, এ ড্রোনগুলো সম্ভবত আজারবাইজান হয়ে সড়কপথে পাঠানো হচ্ছে। রাশিয়া থেকে আজারবাইজান হয়ে ইরানে যাওয়া মানবিক সাহায্যবাহী ট্রাক বহরের মধ্যেই এ ড্রোন থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। গত শুক্রবার রাশিয়া থেকে উত্তর ইরানের আস্তারা সীমান্তে ১৫০ টন খাদ্যসামগ্রী এবং ৩১৩ টন ওষুধ পাঠানোর খবর পাওয়া গেছে। তবে ড্রোন পাঠানোর বিষয়টি মস্কো অস্বীকার করে একে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প
গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে হামাস ব্যর্থ  হলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

হাসিনা ও ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’: টিউলিপ সিদ্দিক
হাসিনা ও ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’: টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে ‘বলির পাঁঠা’ বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ Read more

আন্তর্জাতিক শর্ত মেনেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন
আন্তর্জাতিক শর্ত মেনেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন

চেরোনবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে দাবি করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের Read more

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা: চট্টগ্রামের পুলিশ সুপার

ঈদকে সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই স্বাভাবিক Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক
কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থীর ওপর গুলি, কিশোর আটক

কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে Read more

কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন