মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে যুবক জহিরুল ইসলাম জয় (২৬) কে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি মো. হাসান ওরফে বেকু হাসান (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জয় ওই গ্রামের নুর জামান মিয়ার ছেলে।স্থানীয়দের মতে, আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে বেকু হাসান, নান্নু ও লালুদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর আগে কয়েক দফায় নুর জামানের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে এবং দুই পক্ষের মধ্যে একাধিকবার মারামারি হয়।এই বিরোধের জের ধরে ঘটনার দিন বেকু হাসানের নেতৃত্বে প্রায় ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল জয়কে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা দা দিয়ে কুপিয়ে জয়কে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।র‍্যাব-১১ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নানাখী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বেকু হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেকু হাসান গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত বাতেনের ছেলে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, তার বিরুদ্ধে গজারিয়া থানায়  ৮ টির অধিক  মামলা রয়েছে এর মধ্যে ৩ টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন
নূরুল হুদা মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার মবকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন Read more

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ষনের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা Read more

এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদে কলকাতায় এ সমাবেশ ডাকা হয়েছিল।ছবি: বিবিসি Read more

বেলকুচিতে আ’লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা
বেলকুচিতে আ’লীগ নেতার বাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে Read more

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

আগামীকাল শুক্রবার থেকে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন Read more

দাবানলে পুড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের
দাবানলে পুড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

ইতিহাসের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। দেশটিতে এ দাবানলে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বিস্তৃর্ণ এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন