মেয়ে রাহার জন্মের পরই আলিয়ার জীবনে আমূল পরিবর্তন এসেছে। গত ডিসেম্বরেই জানিয়েছিলেন, ছাব্বিশ সাল থেকে আরও সতেচনভাবে কাজ নির্বাচনের পথে হাঁটবেন। এ বার আলিয়া ভাট উপদেশ নিলেন সদ্গুরুর থেকে। ভাল মা হওয়ার উপদেশ চাইলেন নায়িকা।সম্প্রতি চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন-এর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সদগুরুর মুখোমুখি হন তিনি। আর আধ্যাত্মিক গুরুকে কাছে পেয়েই নিজের উদ্বেগের কথা জানান অভিনেত্রী। কীভাবে ভালো অভিভাবক হওয়া যায়? মা হিসেবে আলিয়ার মনে যে কৌতূহল তৈরি হয়েছে, সেকথাই সদগুরুর কাছে তুলে ধরেন তিনি। আলিয়ার প্রশ্ন শুনে হেসে ফেলেন সদ্গুরু। তিনি বলেন, “যে মা-বাবা অতিরিক্ত চিন্তা করেন, তাঁরা কখনও ভাল মা-বাবা হতে পারেন না।” এই উত্তর শুনে আলিয়াও হেসে ফেলেন। নায়িকা সঙ্গে সঙ্গে উত্তর দেন, “কিন্তু আমার মনে হয় না কোনও মা-বাবার থেকে এই চিন্তা, উৎকণ্ঠা বার করা যাবে। আপনিও এ কথা জানেন।” শুধু আলিয়াই নন, রণবীর কাপুরও মেয়েকে একমুহূর্ত চোখের আড়াল করেন না।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান
এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় বিশ্রাম নেওয়ার পর শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গিয়েছেন Read more

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন
বাঁশের সাঁকোই ভরসা আট গ্রামের মানুষের, ঝুঁকি নিয়ে চলাচল প্রতিদিন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের বালাটারী ও চন্দ্রখানা গ্রামের মাঝখানে বয়ে যাওয়া নীলকমল নদীর ওপর আট গ্রামের ১০ হাজারের Read more

৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট
৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন।রোববার দেশটির সরকারি গণমাধ্যমের Read more

লালমাইয়ে দুর্ঘটনার পর ঘুম ভাঙলো প্রশাসনের, সড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা
লালমাইয়ে দুর্ঘটনার পর ঘুম ভাঙলো প্রশাসনের, সড়কে চেকপোস্ট বসিয়ে জরিমানা

কুমিল্লার লালমাইয়ের ফয়েজগঞ্জ বাজার এলাকায় চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক। Read more

পাকিস্তানে অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত
পাকিস্তানে অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনা অভিযানে ভারতপন্থি ১১ সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন