ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ১নং ওয়ার্ডের নামাপাড়ায় অবস্থিত ‘কবি নজরুল বিদ্যানিকেতন’-এর প্রবেশপথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জমির মালিকপক্ষ। এতে স্কুলটিতে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ছুটির দিনের সুযোগে জমির মালিক দাবিদার ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের পরিবারের লোকজন বিদ্যালয়ের চারপাশ ঘিরে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। শনিবার (২৮ মার্চ) সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে প্রবেশপথে বাধা পেয়ে ফিরে যেতে বাধ্য হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, “বিদ্যালয়ের সামনের খালি জায়গার মালিকপক্ষের কাছে আমরা কয়েক দিন সময় চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের কোনো কিছু না জানিয়েই হঠাৎ করে যাতায়াতের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে স্কুলের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।”এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি এ.টি.এম মনিরুজ্জামান জানান, “আমরা সমাধানের জন্য তাদের কাছে সময় চেয়েছিলাম। কিন্তু তারা সেই সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে বেড়া দিয়ে দিয়েছে। এতে কয়েকশ শিক্ষার্থীর মারাত্মকভাবে বিপাকে পড়েছে।সাবেক ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি কুসুম বলেন, “ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনের পরিবারের লোকজন এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার বসা হলেও কোনো সুষ্ঠু সমাধান আসেনি। এ ব্যাপারে জমির মালিকপক্ষ ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেনকে ফোন করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরাফাত সিদ্দিকী  বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক
শিক্ষার্থীদের আমানতের যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ: সাদিক

যেকোনো দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) Read more

টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টাংগাইল রাজিবদিয়ার এলাকার প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ Read more

আজ ০৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৩ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে । ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন