মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার একটি লুকের দুটি ছবি ফাঁস হয়ে ভাইরাল হয়েছে। পাশাপাশি আরেকটি লুক নিজেই প্রকাশ করেছেন শাকিব খান। সেটি সিনেমাটির ফার্স্টলুক।সিনেমাটির পরিচালক আজমান রুশো জানান, আজ (২৮ মার্চ) শনিবার শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে প্রকাশ হয়েছে ‘রকস্টার’র ফার্স্টলুক।আজমান রুশো বলেন, ‌‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টারের লুক আমরা দেখাবো। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান। তিনি নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আজ তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষে আমরা এটি সবার জন্য প্রকাশ করছি।’বর্তমানে মালয়েশিয়ায় এই সিনেমার শুটিং চলছে। শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। গতকাল শুটিং সেটের একটি ক্লিপ ফাঁস হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে উত্তেজনা ছিল তুঙ্গে।আজ অফিশিয়াল লুক প্রকাশের পর ভক্তরা বলছেন, এটিই শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝরল এক পরিবারের ৩ প্রাণ
যশোরে প্রাইভেটকার দুর্ঘটনায় ঝরল এক পরিবারের ৩ প্রাণ

যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৩ Read more

ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোয়ান
ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন-এরদোয়ান

ইরান ও ইসরায়েলের মধ্যে গত চারদিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

ভোলায় টাকার অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ
ভোলায় টাকার অভাবে বন্ধ মসজিদের নির্মাণ কাজ

ভোলার দৌলতখান উপজেলায় টাকার অভাবে একটি মসজিদের নির্মাণ কাজ দুই বছর ধরে বন্ধ রয়েছে। এতে নামাজ আদায়ে ভোগান্তিতে পড়েছেন ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন