জম্মু-কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন এবং আহত হয়েছেন আরও ৫ জন।এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পর পর কয়েকটি তুষারধস হয়। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। এ সময়েই ঘটে আহত ও নিহতের ঘটনা।ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং- সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জোজিলা পাসে নিহত ও আহতের তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের পরিবারের সদস্যদের স্বান্তনাও জানিয়েছেন তিনি।ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেফটেন্টে গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানিয়েছেন জোজিলা পাসের পরিস্থিতি তিনি নিজে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। আরও বলেছেন, নিকটবর্তী কারগিল জেলার জেলাপ্রশাসক এবং সিনিয়র সুপারিন্টেডেন্ট অব পুলিশ (এসএসপি)-কে জরুরিভিত্তিতে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।ধসগুলো ঘটেছে জোজিলা পাসের জিরো পয়েন্ট থেকে মিনিমার্গ এলাকার মধ্যে এবং এর জেরে বিপুল পরিমাণ তুষার ও পাথর জমা হয়েছে মহাসড়কের এই অংশে। এই পাথর আর তুষার সরাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের।জিতেন্দ্র সিংয়ের এক্সবার্তায় বলা হয়েছে, নিহত এবং আহতের সবাইকে উদ্ধার করা করা হয়েছে এবং আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

খালি পেটে অ্যালোভেরা জুসের উপকারিতা
খালি পেটে অ্যালোভেরা জুসের উপকারিতা

অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। শতাব্দী ধরে অ্যালোভেরা বিস্ময়কর নিরাময় বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক উপকারিতার জন্য পরিচিত। ভেষজ উদ্ভিদ Read more

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জুন) সকাল ৭টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় Read more

বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫
বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে ও পুত্রবধু মিলে তার গর্ভধারিনী মা কাঞ্চন খাতুন (৭৫) কে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ Read more

‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’
‘চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া যায় না’

চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন Read more

যশোরে মসজিদের টাকা লোপাটের অভিযোগ
যশোরে মসজিদের টাকা লোপাটের অভিযোগ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির গোবিলা উত্তরপাড়া জামে মসজিদের টাকা লোপাটের অভিযোগ উঠেছে। নতুন কমিটির নেতৃবৃন্দ পুরোনো কমিটির বিরুদ্ধে জেলা প্রশাসকসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন