গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবি জানিয়ে আরএকে সিরামিক নামে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কে তীব্র দুর্ভোগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে ব্যাপক ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শত শ্রমিক।কারখানা শ্রমিকরা জানান, দীর্ঘ সাত মাসের চুক্তি অনুযায়ী বেতন-ভাতা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ আজ নয়, কাল-এমন করে আমাদের শ্রমিকদের ঘুরাচ্ছেন। আমাদের তো সংসার আছে। ছেলে-মেয়েদের স্কুলের বেতন পরিশোধ করতে হয়। কারখানা কর্তৃপক্ষ কেন আমাদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না?কারখানার শ্রমিক জহুরা খাতুন বলেন, ‘আমাদের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেতনের সঙ্গে সাত মাসের এরিয়া বিল আগস্ট মাসের ১ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।’আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘১০ দফা দাবিগুলোর বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা আমাদের কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন।’শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ, শিল্প পুলিশের বহুসংখ্যক সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
পঞ্চগড়ে একদিনের ব্যবধানে দুই কিশোরী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ ইতোমধ্যে Read more

WinHero Casino – Dutch Slots, Live Games & Quick Wins
WinHero Casino – Dutch Slots, Live Games & Quick Wins

Voor spelers die verlangen naar directe actie en snelle uitbetalingen, biedt WinHero een speelplaats die de adrenaline laat pompen van Read more

‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’- লিটন প্রসঙ্গে বুলবুল

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন ছন্দহীন। বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের অফফর্ম ছিল চোখে পড়ার মতো। তবে Read more

খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন