বিশ্বকাপের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার শুরুতে হতাশ হতে হয়েছে আর্জেন্টিনাকে। ফিফা র‌্যাংকিংয়ের ১১২ ধাপ পিছিয়ে থাকা মৌরিতানিয়ার বিপক্ষে জয় পেলেও বিশ্ব চ্যাম্পিয়নদের কপালে ভাঁজ পড়েছে। কারণ ব্যবধানটা ২-১ এর! লা বোম্বোনেরায় প্রথমার্ধেই দুটি গোল করেছিল তারা, শেষ দিকে একটি গোল হজম করে। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি স্বীকার করলেন, মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘সত্যি কথা হলো আজকের ম্যাচ ভালো ছিল না, এটাই বাস্তব।’ জোর দিয়ে তিনি বললেন, ‘এই পারফরম্যান্স থেকে অনেক উপসংহার টানা যেতে পারে।’ কোচ যোগ করলেন, ‘আমরা সবসময় বলি, সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই। আজ দল ভালো ছিল না। আমাদের এটা মেনে নিয়ে ভুল শুধরাতে হবে। আমি চিন্তিত নেই। সবসময়ের মতো কিছু বিষয় সংশোধন করতে হবে। তাও ভালো যে এখনই সেগুলো ধরা পড়েছে।’লিওনেল মেসি এদিন প্রথমার্ধের পুরোটা সময় বেঞ্চে ছিলেন। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামান স্কালোনি। শুরুর একাদশে খেলা আরও সাত জনকে এই অর্ধে মাঠ থেকে তুলে নেন তিনি। মেসিকে না রেখে দল নামানো প্রসঙ্গে কোচ বললেন, ‘মাঝেমধ্যে আমরা যখন ভিন্ন কিছুর চেষ্টা করি, দলের পারফরম্যান্স খারাপ হতে পারে, বিশেষ করে যদি পর্যাপ্ত সময় হাতে না থাকে।’স্কালোনি জানান, ‘এটা স্পষ্ট যে আমরা এর চেয়ে আরও ভালো খেলতে পারি, যেটা আমরা করে এসেছি।’ তার বিশ্লেষণ, ‘যারা খেলেছে, তারা সবাই অবদান রেখেছে। কিন্তু যখন পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়, তখন পারফর্ম করা কঠিন হয়ে পড়ে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক

৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। Read more

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন
বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুইজনের যাবজ্জীবন

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে Read more

মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যা করার Read more

পরকীয়ায় আসক্ত নারীরা বিড়াল বেশি পোষেন!
পরকীয়ায় আসক্ত নারীরা বিড়াল বেশি পোষেন!

বিবাহবিচ্ছেদের অধিকাংশ ঘটনাই ঘটে পরকীয়া সম্পর্কের কারণে। নারী-পুরুষ দুজনই পরকীয়া সম্পর্কে জড়াতে পারেন। পরকীয়ার খবর স্বজনদের মধ্যে পৌঁছে গেলে তা Read more

মধুমাসের সায়াহ্নে হৃদয় আলফাডাঙ্গা সংগঠনের ‘ফল উৎসব’
মধুমাসের সায়াহ্নে হৃদয় আলফাডাঙ্গা সংগঠনের ‘ফল উৎসব’

বাংলা সনের প্রথম দুইমাস বৈশাখ-জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এসময় প্রকৃতির বরপ্রাপ্ত বাংলাদেশ মিষ্টি ফলফলাদিতে ভরে উঠে বলে একে 'মধুমাস' বলেও অভিহিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন