নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো। মাদক চাদাঁবাজি বরদাশত করা হবে না। মাদকের যে অবাধ বিচরণ তা থাকবে না। মাদক বন্ধে কঠোর হতে হবে। কঠোর হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কে বলা হয়েছে। আওয়ামী সরকারের সময়ে নেতাকর্মীরা যেভাবে মানুষের সাথে খারাপ আচরণ করেছে,প্রশাসনে গিয়ে জোর জবরধস্তি করে দুর্নীতির আশ্রয় নিয়েছেন এ সমস্ত কাজ আমি বরদাশত করবো না। শুক্রবার বিকালে এন এম উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ উপজেলা বিএনপি কতৃক আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এন এম উচ্চ বিদ্যালয় মাঠে সভায় তিনি আরো বলেন,আমি চাই নেতাকর্মীরা মুরুব্বীদের সম্মান করবে,বড়রা ছোটদের ¯েœহ করবে। আমাদের দল এবং অঙ্গসংগঠন যারা আছে তাদের সকলকে নির্দেশনা দেয়া হবে। সকলের কাজ করবো,সকল ইউনিয়নে কাজ হবে। সেই কাজগুলি সুন্দর করে করতে হবে। যাতে করে সেখানে কোন রকমের অসুবিধার সৃষ্টি না হয় বিগত দিনের মত। দুর্নীতির মাধ্যমে টাকা গ্রহন করা,মানুষের কাছে জোরপূর্বক কিছু নেয়া,কারো জমি দখল করা,বাজারে কারো দোকানের জায়গা দখল করা,কারো প্রতি অন্যায় করা,সাধারণ মানুষের প্রতি অবিচার করা এগুলো কিন্তু আমি বরদাশত করবো না। চিন্তার কারন নাই, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে তোমরা কাজ করে সারতে পারবে না। মনে রাখতে হবে আমি সবার এমপি। সবার জন্য কাজ করবো। এত কাজ করবো যারা ভোট দেয় নাই তারাও আপসোস করবে কেন ভোট দেই নাই। বকশীগঞ্জ থানা মডেল থানা করা হবে এবং লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন কাজ এ বছরেই শুরু হবে। নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়েও বেশি কাজ করবো।বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজ্জামান গামা,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন,সদস্য সচিব শহিদুল হক দুলাল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী,সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ
শ্রীপুরে চাঁদার দাবিতে পোশাক কারখানার দেয়াল ভাঙচুরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলায়া অবস্থিত পোশাক কারখানা ‘কনফিডেন্স নিট ওয়্যার লিমিটেড’-এ চাঁদার দাবিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। Read more

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার
আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ইয়াবা-মদসহ গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আখতার হোসেন (৪০)। সে সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস Read more

টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলে পিকআপভ্যানসহ ৪০ বস্তা সরকারি চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির সময় সরকারি ৪০ বস্তা চাল একটি পিকআপভ্যানসহ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে এ ঘটনায় পিকআপভ্যান চালক Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

সীতাকুণ্ডে তেলের ডিপো থেকে ২৫ হাজার লিটার তেল জব্দ
সীতাকুণ্ডে তেলের ডিপো থেকে ২৫ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) বিকাল বেলা Read more

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ
৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন