সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সৌদিতেই জানাজা শেষে দাফন করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খারিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর একটি সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে স্থানীয় কিং খালেদ হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ আল খারিজের জামে মসজিদে নিয়ে আসা হয়। পরে সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা ও দাফনে অংশ নেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন রিয়াদ লেবার উইংয়ের কর্মকর্তা মুহাম্মাদ রেজা-ই-রাব্বী এবং মোহাম্মদ আলমগীর হোসেন।নিহত বাচ্চু মিয়ার মামা মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবারের সম্মতিতে বাচ্চু মিয়ার লাশ সেখানেই দাফন করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সৌদি স্থানীয় সময় ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। নিহত অপরজন মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানা যায়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে করা এক মামলায় ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় Read more

ভারতীয় পুশইন ও চোরাচালান ঠেকাতে রামগড় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ভারতীয় পুশইন ও চোরাচালান ঠেকাতে রামগড় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ের Read more

আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে Read more

সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি

এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন