যশোরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতেপুর দায়তলা এলাকায় চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটে। যশোর থেকে ছেড়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। যাত্রীরা তড়িঘড়ি করে বাস থেকে নামতে পারায় প্রাণে রক্ষা পেয়েছেন। জানা গেছে, বিকাল ৪ টার দিকে নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি যশোর শহরের মণিহার কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ফতেপুর দাইতলা এলাকায় ইঞ্জিনে আগুন ধরে গেলে চালক বাসটি দ্রুত থামিয়ে দেন। ওই সময় যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন।বাসযাত্রী সুকান্ত ও আবু রায়হান জানান, সব  যাত্রী বাস থেকে নিরাপদে নামতে পারলেও   মালামাল আগুনে পুড়ে গেছে। তড়িঘড়ি করে নামতে পারার কারণে যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।  যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বাসের অনেকাংশে পুড়ে ছাই হয়েছে। বাসে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ
আনোয়ারায় ঈদের সকালে অগ্নিকাণ্ড, বাবা-মেয়ে দগ্ধ

আজ পবিত্র ঈদুল আজহা—ত্যাগের মহোৎসব। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক পরিবারে ঈদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। উপজেলার ৩ নম্বর রায়পুর Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের

যুক্তরাষ্ট্রের বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার (১৯ এপ্রিল) Read more

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন Read more

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পাচারের শিকার এক বাংলাদেশি নারী ১০ মাস পর নিজ দেশে ফিরেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত
একই স্কুলে পাঁচ শিক্ষকই হিন্দু, ইসলাম শিক্ষা ব্যাহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ চাড়োল পতিলা ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন মুসলিম শিক্ষার্থী। বিদ্যালয়টিতে ছয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন