নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোবিপ্রবি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯৫২ জন উপস্থিত ছিলেন, যা মোট উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ।পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।হল পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নোবিপ্রবিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হয়েছে।তিনি নোয়াখালীবাসীর আতিথেয়তা ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।উপাচার্য আরও জানান, কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ইমার্জেন্সি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা হিসেবে প্যান্ডেল স্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পরিবহন সুবিধা প্রদান করে।আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা আগত শিক্ষার্থীদের সহযোগিতা করেন।এ সময় উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল কমিটি ও উপ-কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, পৌরসভা, বিদ্যুৎ ও নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, আগামী ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে ‘বি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি
নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা, পুরনো পথেই ইসি

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দিতে কমিশনের ক্ষমতা বাড়ানো হলেও গণমাধ্যমের ক্ষেত্রে পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখার অভিযোগ তুলেছেন সাংবাদিক ও Read more

চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫
চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫

পাবনার চাটমোহরে পামওয়েল তেল ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানানো বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল থেকে Read more

লৌহজংয়ে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা
লৌহজংয়ে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ Read more

বায়েজিদ লিংক রোড়ে রাতের বেলায় সড়ক বাতিতে ফিরেছে প্রাণ
বায়েজিদ লিংক রোড়ে রাতের বেলায় সড়ক বাতিতে ফিরেছে প্রাণ

বায়েজিদ লিংক রোডের সড়ক বাতির বিদ্যুতের মিটার ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার অজুহাতে দীর্ঘ আট মাস ধরে রাতের বেলায় Read more

দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির
দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। Read more

গাজীপুরে পিলার ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু
গাজীপুরে পিলার ধসে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে খেলতে গিয়ে পিলার ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহানগরীর কাশিমপুরের ৬নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন