ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির শাহাদাতের প্রায় চার সপ্তাহ পর তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছে তেহরান। ছবিতে দেখা যাচ্ছে, মৃত্যুর আগ মুহূর্তে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন।পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওইদিন তেহরানে বিমান হামলায় খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, হামলার সময় খামেনি তার কার্যালয়ে সরকারি কাজে ব্যস্ত ছিলেন।প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে। যা এখনও অব্যাহত রয়েছে। ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একাধিকবার বিজয়ের দাবি করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে অভিযানের লক্ষ্য প্রায় পূরণ হয়ে এসেছে।এদিকে ইসরাইল লেবাননে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। তারা ইরানের মিত্র হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করছে এবং লেবাননের সরকারের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে।এমন পরিস্থিতিতে আজ শুক্রবার (২৭ মার্চ) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইসলামি বিপ্লবের নেতা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করেছে তেহরান।ছবিটি রাজধানীতে তার কার্যালয়ে মৃত্যুর ঠিক আগ মুহূর্তের। যা মূলত সিসিটিভিতে ধরা পড়ে। ছবিতে দেখা যায়, মাথায় কালো পাগড়ি ও গায়ে আলখাল্লা পরা খামেনি নিবিষ্ট মনে পবিত্র কোরআন তেলাওয়ান করছেন।হামলার পর এক ইসরাইলি কর্মকর্তা দাবি করেন, যৌথ অভিযানে খামেনির মৃত্যু নিশ্চিত হয়েছে এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন মতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির লাশের ছবিও দেখানো হয়।পরবর্তীতে স্যাটেলাইট চিত্রে তার বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার বিষয়টি উঠে আসে। হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা কাঠামোতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। তবে এক সপ্তাহ পরই সেই শূন্যতা পূরণ হয়ে যায়। খামেনির ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিনিই নেতৃত্ব দিচ্ছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা Read more

ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি
ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি

ভারতের নানা রাজ্যের প্রাক্তন বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো। তবে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী Read more

ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা
ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা উড়াল বিক্ষোভকারীরা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় টানা দুই রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এরমধ্যে তেহরানের একটি মসজিদে আগুন ও ১৯৭৯ Read more

ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না
ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন হবে না

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ Read more

অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা
অভিযানের খবরে যমুনায় বালু ফেলে পালালো অবৈধ উত্তোলনকারীরা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ Read more

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন