খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. আল-আমিন, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন।পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা শুনে গভীর সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনিও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তের সার্বিক সহযোগিতা করার কথা বলেন।উল্লেখ্য, শুক্রবার ভোর রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যায়, এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তা কামনা করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ
ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ

দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত Read more

আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি
আজ লি‌বিয়া থে‌কে দেশে ফিরছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের Read more

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের Read more

২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি
২ ঘন্টায় ৩৫ আপিল আবেদন নিষ্পত্তি

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিনে ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের Read more

শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি
শান্তি চুক্তিতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর চান জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে যে কোনো পরিকল্পনায় ইউক্রেন, রাশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র— এই চার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন