কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮ টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং চালকরা। পরে দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে অসীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মিনহাজ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা পৌঁছানোর আগে কিশোরগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে। এসে দেখি যে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা এসে আহতদের পায়নি, আগেই স্থানীয়রা আহতদের হসপিটাল পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ কোন মৃত্যুর ঘটনা ঘটে নাই। পুলিশের টিম হাসপাতালেও তাৎক্ষণিক ইমার্জেন্সি বিভাগে কাজ করে যাচ্ছে। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় উন্নততর চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী
আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী

২৪ এর গণঅভ্যুত্থানের পর আন্দোলককারী ও বিভিন্ন পক্ষ থেকে দাবি ওঠে পুলিশের পোশাক পরিবর্তনের। অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তন করা হয় Read more

কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা
কালিয়াকৈরে কাজে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ কর্মচারীরা, ভোগান্তিতে গ্রাহকরা

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিন ধরে কর্মচারীরা বিভিন্ন দাবি আদায়ে গণছুটির Read more

মুন্সীগঞ্জে ক্যাডেট স্কুলে ঈদের ছুটিতে দুই দফা চুরি
মুন্সীগঞ্জে ক্যাডেট স্কুলে ঈদের ছুটিতে দুই দফা চুরি

মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় অবস্থিত ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুলে ঈদুল আজহার ছুটির মধ্যে পরপর দুই দফায় চুরির ঘটনা ঘটেছে। এই Read more

রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থেকে লুট হওয়া বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।সোমবার (২৬ মে) দিবাগত রাতে Read more

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন