দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত এনায়েতুল করিম পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর (সাহাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে। তিনি পেশায় একটি কীটনাশক কোম্পানির মাঠ পর্যায়ের কর্মকর্তা ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এনায়েতুল করিম কাহারোল উপজেলার ইছাইল গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। তাঁর মোটরসাইকেলে জ্বালানি কম থাকায় তিনি পার্শ্ববর্তী আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নিতে যান। বর্তমান তেল সংকটের কারণে পাম্পে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন ছিল। সেই তপ্ত রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এনায়েতুল করিম আগে থেকেই উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহের চেষ্টার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়।”ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে এই মৃত্যু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা Read more

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর Read more

ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার
ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) Read more

সুনামির শঙ্কায় উঁচু জায়গায় অবস্থান নিতে বললেন হনলুলুর মেয়র
সুনামির শঙ্কায় উঁচু জায়গায় অবস্থান নিতে বললেন হনলুলুর মেয়র

রাশিয়ার উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যেই সুনামির Read more

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জব্বার মিয়ার (৬৫) লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে Read more

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন