নোয়াখালীর মাইজদীতে অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ের আসরে ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করায় ভরা মজলিসে বিয়ের আসরেই বরসহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তাদেরকে আটক নয়, উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় মারামারিতে বর-কনে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।  শুক্রবার (১৬ মে) বিকেলে জেলা শহর মাইজদীর অভিজাত কমিউনিটি সেন্টার মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।  অভিযুক্ত বরের নাম ইকবাল হোসেন (৩৬)। অপরদিকে, কনে অনার্স পড়ুয়া ছাত্রী। কয়েক বছর আগে কনের বাবা মারা যায়। তার বাড়ি জেলার কবিরহাট উপজেলাতে। কনের মামারা এই বিয়ের আয়োজন করে। বর একজন ড্রাগ অফিসে ড্রাগ সুপার। তিনি নোয়াখালীতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞাতে।কনের মামা মো. হিরণ অভিযোগ করে বলেন,গত শুক্রবার ৯ মে আমার ভাগ্নির বিয়ের এনগেজমেন্ট হয় পাশ্ববর্তী ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা ইকবাল হোসেনের সাথে। এরপর বৃহস্পতিবার ১৫ মে দিবাগত রাতে বর পক্ষ কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দেয়। পরের দিন শুক্রবার ১১ লক্ষ এক টাকা দেনমোহরে বিয়ের দিন ধার্য ছিল। কিন্ত বিয়ের দিন দুপুর ১২টার দিকে বর ফোন করে জানায় তিনি আসবেন না। কনে পক্ষ না আসার কারণ জানতে চায়। ওই সময় বর ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এরপর বিয়ের দিন ছেলে বর সেজে না এসে সাধারণ পোশাকে কমিউনিটি সেন্টারে এসে একটি কক্ষে আত্মগোপনে থাকে। সেখান থেকে বর বলতে থাকে তাড়াতাড়ি আমার লোকজনকে খাবার দিয়ে দেন, না হলে সমস্যা হবে। এরপর বর গাঁ’ঢাকা দেয়।        খোঁজ নিয়ে জানা যায়, কনে পক্ষ ৩০০জন মানুষের জন্য মেহরান ডাইনে খাবারের আয়োজন করে। প্রথমে বর পক্ষের লোকজনকে খাবার দেওয়া হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজির পর বরকে একটি রুমে পাওয়া যায়। তখন বর এসে কনের মামাদের কাছে ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে এসে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বরের পক্ষের লোকজন এসে কনের লোকজনের ওপর হামলা করে। একপর্যায়ে কনে পক্ষের লোকজন ও স্থানীয় লোকজন  পুলিশে খবর দেয়। পুলিশ এসে বরসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।বরের ভাই সোহরাব হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। তিনি পালিয়ে যাননি এবং ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করেননি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে বরকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম
খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো টাঙ্গাইলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি Read more

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরেজের জন্য সালমান আলীর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। Read more

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী
নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। Read more

অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে
অর্থ আত্মসাতের অভিযোগ গাংনী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে। তিনি Read more

ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল
ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও বড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল মাছ। রবিবার (০১ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন