হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া জেলার বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন জামাল মিয়া। এ সময় অসাবধানতাবশত উচ্চ ভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তথ্যপ্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করেন। নিহতের বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে জামালের পরিচয় নিশ্চিত করেন।ঘটনাস্থলে দেখা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে নিহতের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. ময়না মিয়াসহ এলাকাবাসী পুলিশকে সহযোগিতা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের
দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ ও সেবার নাজুক অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ রোগীরা। শনিবার সকাল থেকে Read more

ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ
ফটিকছড়িতে টিসিবির নিম্নমানের চাল বিতরণের অভিযোগ

‎‎চট্টগ্রামের ফটিকছড়িতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভর্তুকিমূল্যের পণ্যে পঁচা, পোঁকাধরা, দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে।‎মঙ্গলবার ও বুধবার Read more

ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়
ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ট্রেনে উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় প্রতিবারের ন্যায় এবারও উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী নারী-পুরুষসহ সব শ্রেণি Read more

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা

ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ Read more

৬ ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ
৬ ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন